Diagnostic Tests
জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে কোলপোস্কপি
জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে এটি খুবই প্রয়োজনীয় পরীক্ষা। কোলপোস্কপির মাধ্যমে জরায়ু মুখের সন্দেহজনক স্থান হতে ছোট কলা নিয়ে পরীক্ষা করে ক্যান্সারের পূর্ব অবস্থা সঠিকভাবে নির্ণয় করা যায়।
বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৪ হাজার মহিলা নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬,৫০০ জন মৃত্যুবরণ করেন। জরায়ু মুখের ক্যান্সারে ১৫–৪৫ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হন।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) জরায়ু মুখের ক্যান্সারের একটি অন্যতম কারণ। তবে এটি একমাত্র কারণ নয়। যৌন সংসর্গের মাধ্যমে সংক্রমণ ঘটে। সাধারণত উন্নত ও উন্নয়নশীল দেশের নারীরা স্বাস্থ্য সম্পর্কে উদাসীন বলে এদের মধ্যে এ রোগের বিস্তার বেশি।
ক্যান্সার আগে থেকে প্রতিরোধ করা সম্ভব। ১০ বছর বয়স থেকে মেয়েরা জরায়ু মুখের ক্যান্সারের টিকা নিয়ে সারা জীবন সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারে। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত চেক-আপ এর মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারের আগাম খবর নিশ্চিতভাবে জানা সম্ভব।
কোলপোস্কপি বা কোলপোস্কপি কী
কোলপোস্কপি হলো একটি শক্তিশালী মাইক্রোস্কোপ, যা দ্বারা জরায়ু মুখ ও যোনিপথের কোষ-কলা অনেক বড় আকারে দেখা যায়, ফলে খুব সহজে জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার-এর পূর্ব অবস্থা শনাক্ত করা যায়। আর এই পরীক্ষাটির নাম কোলপোস্কপি।
কোলপোস্কপি কেন করবেন?
জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে এটি খুবই প্রয়োজনীয় পরীক্ষা। কোলপোস্কপির মাধ্যমে জরায়ু মুখের সন্দেহজনক স্থান হতে ছোট কলা নিয়ে পরীক্ষা করে ক্যান্সারের পূর্ব অবস্থা সঠিকভাবে নির্ণয় করা যায়।
কখন করা হয়
- জরায়ু মুখ ক্যান্সার-এর Screening test সমূহ: (Pap Smear, VIA, HPV DNA) পজিটিভ হলে
- সহবাসের পর স্বাভাবিক রক্তপাত হলে
- ঋতুচক্র ছাড়া জরায়ু মুখের কোনো স্থান অস্বাভাবিক / সন্দেহজনক মনে হলে
পরীক্ষার প্রস্তুতি
ঋতুস্রাব বা মাসিক অবস্থায় ছাড়া যেকোনো সময় কোলপোস্কপি করা যায়।
রিপোর্ট
টেস্টটি সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই ইমিডিয়েট রিপোর্ট দেওয়া হয়। তবে নমুনা সংগ্রহ করলে হিস্টোপ্যাথলজির রিপোর্ট পেতে ৩ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।
Reference:
জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে কোলপোস্কপি
More Health Tips:
Practical Health Advice & Medical Guidelines
Health Tips
Neurological Diseases and Their Symptoms
Stroke
- Numbness or weakness in limbs
- Face drooping on one side
- Blurred vision
- Slurred speech
Parkinson’s Disease
- Trembling hands
- Slow movement
- Dragging feet while walking
- Loss of balance
Encephalitis / Meningitis
- Fever
- Mental confusion
- Seizures
- Headache
Dementia
- Memory loss
- Difficulty in daily activities
- Behavioral changes
- Mood swings
Seizure / Epilepsy
- Convulsions
- Jerking of arms and legs
- Loss of consciousness
- Frothing from the mouth
Neuropathy
- Numbness in hands and feet
- Burning sensation
- Pain or tingling
- Difficulty walking
Peripheral Neuropathy
- Tingling in hands and feet
- Difficulty walking
- Loss of balance
- Pain sensation
স্নায়বিক রোগ এবং লক্ষণসমূহ
স্ট্রোক
- অঙ্গ অবশ হয়ে যাওয়া
- এক পাশে মুখ বেঁকে যাওয়া
- চোখে ঝাপসা দেখা
- কথা জড়িয়ে যাওয়া
পার্কিনসন ডিজিজ
- হাত কাঁপা
- ধীরে ধীরে চলাফেরা
- হাঁটতে গিয়ে পা টেনে হাঁটা
- ভারসাম্য হারিয়ে যাওয়া
ইনসেফালাইটিস/মেনিনজাইটিস
- জ্বর
- মানসিক পরিবর্তন
- খিঁচুনি হওয়া
- মাথাব্যথা
ডিমেনশিয়া
- স্মৃতিভ্রম
- দৈনন্দিন কাজে সমস্যা
- মানসিক পরিবর্তন
- আচরণগত পরিবর্তন
সিজার/এপিলেপসি
- খিঁচুনি হওয়া
- হাত পা ছোড়া
- জ্ঞান হারানো
- মুখ ফেনা ওঠা
নিউরোপ্যাথি
- হাত পা অবশ হয়ে যাওয়া
- জ্বালাপোড়া অনুভব
- ব্যথা বা ঝিঁঝিঁ ধরা
- হাঁটতে সমস্যা
পেরিফেরাল নিউরোপ্যাথি
- হাত পা ঝিনঝিনি
- হাঁটতে কষ্ট
- ভারসাম্য হারানো
- ব্যথা অনুভব